মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্রীমঙ্গলে "সামাজিক সম্প্রীতির বন্ধন-ই সকল সহিংসতা পরিহারের অন্যতম হাতিয়ার’’ এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও সহিংসতা বিষয়ে জ্ঞান, ধারণা ও তাদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘সামাজিক সম্প্রীতির বন্ধন-ই সকল সহিংসতা পরিহারের অন্যতম হাতিয়ার’’ এ বিষয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।


ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো, আব্দুর রহমান এর সভাপতিত্বে ও পিএফজি শ্রীমঙ্গল এর কো-অডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মো, শরিফুল হক, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুল নুর লুবনা পিএইচডি ও পিএফজি শ্রীমঙ্গল এর প্রধান উপদেষ্টা প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএফজি শ্রীমঙ্গল এর এ্যাম্বাসেডর মো, জহির আহমেদ শামীম ও কাজী আছমা আক্তার। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা ব্রম্মচারী।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সনাক সদস্য কমল কলি চৌধুরী। বিচারকের দায়িত্বপালন করে পিএফজি এ্যাম্বসেডর কাজী আছমা আক্তার ও দি হাঙ্গার প্রোজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার এবং টাইমিং সহযোগিতা করেন পিএফজি সদস্য শিক্ষক জাফরিন নাহার রোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রউফ তরফদার পিএফজি শ্রীমঙ্গলের এম্বাসেডর প্যানেল মেয়র মীর এম এ সালাম, সদস্য মোহাম্মদ শামীম আহমদ,তহিরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেনসহ অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। 

বিতর্ক প্রতিযোগীতায় শহরের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মেডেল প্রদান করা হয়।

Tag
আরও খবর