অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ছেলের নির্যাতনের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন।

 ছেলের নির্যাতনের অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন।

যে মা-বাবা ছেলেকে বড় করেছে সেই ছেলে আজ মায়ের উপর নির্যাতন করছে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার কানাইপুর উপজেলা ফুরসা গ্রামে মা রাহেলা বেগম (৬৭) এর সঙ্গে।



ফরিদপুর কোট চত্বরে ১৮ অক্টোবর (বুধবার) দুপুর ২ ঘটিকায় মা রাহেলা বেগম (৬৭) ছেলে মোঃ আমির হামজা (৩৩) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মা রাহেলা বেগম বলেন আমার ছোট ছেলে আমির হামজা আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি আমার ছোট ছেলে আমির হামজার বিচারের দাবি জানাই।



এ ঘটনা ঘটার পর মা রাহেলা বেগম বাদী হয়ে তার ছোট ছেলে মোঃ আমির হামজা (৩৩) এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।


মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, মা রাহেলা বেগম ছেলে আমির হামজা গত ২০ সেপ্টেম্বর আনুমানিক দশটার সময় মা রাহেলার বসতবাড়ির সামনে উঠানে ছেলে আমির হামজা এসে মা রাহেলা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন মা রাহেলা বেগম প্রতিবাদ করলে আমির হামজার হাতে থাকা লোহার রোড দিয়ে মা রাহেলা বেগমকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে উক্ত বারি মা রাহেলা বেগমের ডানহাতে ঠেকাইলে তার কব্জির উপর লাগিয়া গুরুতর হার ভেঙে জখম হয়। ওই সময় তিনি মাটিতে পড়িয়া গেলে ছেলে আমির হামজা এলোপাথারি ভাবে মায়ের উপর রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তখন আমির হামজা বসত ঘরে গিয়ে আলমারির মধ্যে থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও এক ভরি আট আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের টানাসহ দুল এক ভরি আট আনা ওজনের দুইটি স্বর্ণের রুলি সরমোট চার ভরি স্বর্ণালংকার এবং নগদ আশি হাজার টাকা এবং আলমারির মধ্যে থাকা বিভিন্ন প্রকার দলিল দস্তাভেদ ও ব্যাংকের কাগজপত্র নিয়ে চলে যায়। ওই সময় রাহেলা বেগমের চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ছেলে আমির হামজা সবাইকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এমন দাবিতে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 



এ সময় আমির হামজার বড় ভাই ইব্রাহিম বলেন, আমার ছোট ভাই আমির হামজা ৫-৬ বছর পূর্বে আমার বাবাকে ডাক্তার দেখানোর নাম করে শহরের নিয়ে জালিয়াতি করে ৪৪ শতাংশ মার্কেটের জমি দলিল করিয়া নেন। গত তিন বছর পূর্বে আমির হামজা জমি বিক্রয় করার জন্য কাস্টমার আনে। বিষয়টি বাবা আব্দুল লতিফ বেপারী বুঝতে পেরে আমির হামজা কে বলেন জমি আমার তুমি কিভাবে বিক্রি করবে, পরবর্তীতে আমির হামজা বলেন জমি ছয় বছর আগে আপনি আমাকে দলিল করে দিয়েছেন। তখন বাবা ফরিদপুর জজকোটে আদালতে মামলা দাখিল করেন। সেই মামলা বর্তমানে চলমান। কিন্তু বাবা এখন অসুস্থ ঘরে পড়া প্রায় ছয় মাস। বর্তমানে আমার মা রাহেলা বেগম এই মামলা পরিচালনা করছে। কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ার পর। চৌরঙ্গির মোর বাজারে আমার বাবার করা সমস্ত দোকানের ভাড়া আত্মসাৎ করেন এবং আমার মা রাহেলা বেগমকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন আমির হামজা। বিধায় মা রাহেলা বেগম প্রতিবাদ করতে গেলে আমির হামজা এবং তার স্ত্রী ( ক্যামি) আমার মাকে নির্যাতন করেন। তার হাতে মাথায় আঘাত করে এবং ঘরের ফ্রিজ ভেঙে ফেলেন এমন অবস্থায় মারা হেলা বেগম অতিষ্ঠ হয়ে ফরিদপুর কথাতলী থানায় আমির হামজার নামে মামলা দাখিল করেন। এ মামলায় আমির হামজা গ্রেফতার হয়।

আরও খবর