অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোয়ালন্দে বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক

গোয়ালন্দে বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
গোয়ালন্দে বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।



সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার বিকেল পাঁচটার পর থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলীর সাথে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আ.লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্যা, ফকীর আমজাদ হোসেন, রাজবাড়ী পৌর  আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কাজী ইরাদত আলী সর্বপ্রথম গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড বালক সমিতি মন্দিরের নির্মিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর মঠমন্দির পূজা মণ্ডপ, গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।  এ সময় কাজী ইরাদত আলী প্রতেক পূজা মণ্ডপবের জন্য তাঁর ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। 

এসময় কাজী ইরাদত আলী সকলের উদ্দেশ্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকলে মিলে শারদীয় দুর্গোৎসবে প্রতিমা দেখার আনন্দ ভাগাভাগি করে নেই।
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৩২ মিনিট আগে