দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেরপুরে ২টি প্রতিষ্ঠানের ৪ লক্ষ টাকা জরিমানা


শেরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪ ল টাকা জরিমানা করা হয়েছে। ।

বুধবার ২৫ অক্টোবর দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এর নেতৃত্বে শেরপুর পৌর এলাকায় অবস্থিত ‘সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি’ এবং ‘শম্পা দধি ভান্ডার’ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উৎপাদনস্থলে যথাযথ লেবেলবিহীন সেমাই, তেল, বানানা ফেভার, লবন মজুদ ও ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করতে দেখা যায়। অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় কারখানা পরিচালনা, যথাযথভাবে লেবেল সংযোজন ব্যতিরেকে মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুদ, যথাযথ লেবেলবিহীন বেশকিছু খাদ্যদ্রব্য মজুদ করতে দেখা যায়।

এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ‘সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি’ প্রতিষ্ঠানকে দুই লক্ষ  টাকা এবং ‘শম্পা দধি ভান্ডার’ দুই লক্ষ  টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে “সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার” কর্তৃপকে খাদ্যদ্রব্য সংরণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার রাসেল, মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, জনাব তাহমিনা আক্তার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপরে অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে