ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

আজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম এখন উৎসবের নগরী

আজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম এখন উৎসবের নগরী





জাহেদ  কায়সার  ( চট্টগ্রাম ) :  চট্টগ্রাম  কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'র দ্বার খুলছে আজ ।  পতেঙ্গা প্রান্তে  ফলক উম্মোচনে  মধ্যেমে শুভ  উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় তিনি আরও ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।
 
আজ সকাল ১১ টায় নেভাল একাডেমি  হেলিপ্যাডে অবতরণ করবে প্রধানম্ত্রীকে বহন করা বিশেষ হেলিকপ্টার। সকাল সাড়ে ১১টায়  বঙ্গবন্ধু টানেলর ফলক উম্মোচন করে এ তিনি  টানেলের আনোয়ারা প্রান্তে কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের বৃহত্তম । সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠের একপাশে তৈরী করা হচ্ছে লাল-সবুজে রাঙানো নৌকার আদলে তৈরী ১৩৮ ফুট দৈর্ঘ্য ও ৪৮ ফুট প্রস্থের বিশালাকৃতির মঞ্চ।  এই মাঠে ১০ লাখ লোকের জনসমাগম ঘটাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে । এছাড়া বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকেও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন।’ জনসভা উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টানেল  উদ্বোধন  উপলক্ষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনে  গত তিন দিন ধরে   পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে  পৃথক পৃথক উৎসব  ও  শোভাযাত্রা আয়োজন করছে আওয়ামীলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। রং বেরঙের পোষ্টার আর ব্যানারে চেয়ে গেছে  চারিদিকে  । পুরো চট্টগ্রাম যেন  উৎসবের নগরীতে পরিণত হয়েছে।


চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে জায়ান্ট স্ক্রিনে প্রচার করা হচ্ছে টানেলসহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র।

টানেল উদ্বোধন ঘিরে  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)  পক্ষ থেকে নেওয়া হয়েছে  ব্যাপক নিরাপত্তা।  কয়েকটি সড়কে যান চলাচলে দিয়েছে নিষেধাজ্ঞা ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সড়ক ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেল উদ্বোধন উপলক্ষে বিমানবন্দর, টানেল ও সি-বিচ এলাকার সড়কে ভিভিআইপিরা চলাচল করবেন। এ কারণে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

  প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা নির্মাণ ব্যয়ে ৩৫ ফুট চওড়া ও ১৬ ফুট উঁচু এবং ১১ মিটার ব্যবধানে দুটি টিউবে এ টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এটির সঙ্গে ৫.৩৫ কিলোমিটারের একটি অ্যাপ্রোচ রোডের পাশাপাশি একটি ৭৪০ মিটার সেতু রয়েছে যা মূল শহর, বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সঙ্গে সংযুক্ত করেছে।
এর আগে গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টানেল টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেন।


Tag
আরও খবর