মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিএনপির হরতালের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস, প্রধান বিচারপতি বাসায় হামলা, নৈরাজ্য সৃষ্টিসহ আগামীকাল রোববার দেশব্যাপী  হরতালের ঘোষণা দেওয়ার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আব্দুল কাদের শেখের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড় বটতলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বাবু এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

বক্তারা, বিএনপি-জামায়াত নেতারা ঢাকায় মহাসমাবেশ ডেকে নৈরাজ্য সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার লক্ষ্যে তাঁরা জ্বালাও-পোড়াও পথে নেমেছে। বিএনপি ঘোষিত হরতাল মানা হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।

আরও খবর