সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার-১

নওগাঁর মহাদেবপুরের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সোয়া ১২ টায় আদমদীঘি উপজেলার বোয়ালিয়ার চাটখইর রাস্তার পাশ থেকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার ও ধর্ষক সিএনজি চালক সবুজ মহন্ত (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবুজ মহন্ত আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার গোপাল চন্দ্র মহন্তের ছেলে।
মামলা সুত্রে জানাযায়,  নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী গত ১ নভেম্বর বেলা ৩ টায় সকলের অজান্তে বাড়ি থেকে নিখোঁজ হয়। ওইদিন বিকেল ৪টায় দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে নেমে ঘোরাঘুরি করে। রাত ১০ টায় আসামী আদমদীঘির সিএনজি চালক সবুজ মহন্ত ওই কিশোরীকে কৌশলে প্রলোভন দিয়ে তার চালিত সিএনজিতে তুলে অপহরণ করে। পরদিন গত ২ নভেম্বর রাত সোয়া ১২ টায় আসামী সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের আদমদীঘির চাটখইর রাস্তার ব্রিজের পাশে ধান ক্ষেতের আইলে নিয়ে ধর্ষণ করছিল। এসময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক সবুজ মহন্তকে গ্রেফতার করেন। এ ঘটনায় ভিকটিমের দুলাভাই মমিনুর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় সবুজ মহন্তকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃত ধর্ষক সবুজ মহন্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে