অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

যথাযোগ্য মর্যাদায় নিয়ামতপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

দিবস পালিত

 "সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয় সামনে  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে   একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলচনা সভার আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরসেদ এর সভাপতিত্বে ও মানিক বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন   উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কুমার সরকার, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নওগাঁ পল্লীবিদ্যুুুুৎ সমিতির নিয়ামতপুর জোনের জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার,  বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সহ  বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দেরা । 

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে নিবন্ধনকৃত ছয়টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,

 সমিতিগুলো হল নিয়ামতপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ,

 আশার আলো  ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিঃ,

 মানব সেবা ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিঃ, পল্লী বিকাশ সঞ্চয় ও ঋণদান সমবায়  সমিতি লিঃ,  নিউ বরেন্দ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড,

 ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।

আরও খবর