‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পাটগ্রামে কোটি টাকা মূল্যের সরকারি গাছ নামমাত্র দামে নিলাম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কোটি টাকা মূল্যের সড়কের গাছ নামমাত্র দামে নিলামে বিক্রয়ের অভিযোগ উঠেছে। এসব গাছ ন্যায্য দামে বিক্রি না হওয়ায় সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারও কয়েকলাখ টাকার রাজস্ব হারিয়েছে। বনবিভাগের দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের যোগসাজসে ফায়দা লুটছে একটি চক্র।
জানা গেছে, বন বিভাগের ফরেস্ট্রী সেক্টর প্রকল্পের আওতায় ২০০১, ২০০২ ও ২০০৩ সালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট সড়ক, শ্রীরামপুর ইউনিয়নের সাপ্পারবাড়ী সড়ক এবং পাটগ্রাম ইউনিয়নের ডাওয়াইপাড়া আঞ্চলিক সড়কে গাছের চারা রোপন করা হয়। ওই সময় সরকারের পক্ষে বনবিভাগ বৃক্ষরোপন কর্মসূচীতে ভ‚মিহীন, দরিদ্র, কৃষিশ্রমিকদেরকে অংশীদারিত্বের ভিত্তিতে এ প্রকল্পের উপকারভোগী সদস্য নির্বাচিত করে। 
এ চারটি সড়কে লাগানো কৃষিজ, ফলজ, বনজ স্বল্প এবং দীর্ঘমেয়াদী এসব গাছের চারা দেখভাল করা ও মেয়াদ শেষে বিক্রয়ের ব্যাপারে নির্বাচিত উপকারভোগী সদস্যদের সাথে চুক্তিপত্র সম্পাদন করে সরকারের বন অধিদপ্তরের পক্ষে রংপুর বিভাগীয় সামাজিক বনবিভাগ।  
২০ বছর হতে দেখভালের কাজে নিয়োজিত খোদ প্রকল্পের উপকারভোগী সদস্যরাই সড়কের এসব গাছ ন্যায্য মূল্যে বিক্রি না হওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে জেলা ও উপজেলার বনবিভাগের কর্মকর্তারা গাছ গুলোর দাম নির্ধারণ যথোপযুক্তভাবে করেনি। গাছ গুলোর দর যাচাই, চিহিৃত করা কোনোকিছুতেই স্থানীয় সুবিধাভোগীদের সম্পৃক্ত করেনি। এসব কারণে সদস্যরা ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। 
একাধিক উপকারভোগী সদস্য জানান, বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার ৫ শ টি গাছ প্রায় ৭৩ লাখ টাকা দামে গত ২-৩ মাস আগে নিলামে বিক্রয় করা হয়। ৫৩ টি লট ভিত্তিক বিক্রয়কৃত গাছ গুলোর বাজার মূল্য দেড় কোটি টাকার উপরে। বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে ইউক্যালিপটাস, মেহগনি, শিলকড়ই, শ্বেতকড়াই, রেইন্ট্রি, অর্জুন, মিনজিরি, গামার, কৃষ্ণচ‚ড়া, চম্পাফুল, জলপাই, রক্তচন্দন, বকাইন, শিশু, জারুল প্রভৃতি।  
চুক্তিনুযায়ী গাছ রোপনের ১০ বছর পর সংশ্লিষ্ট জেলা, উপজেলার বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, অংশীজন ও আঞ্চলিক কাঠ ব্যবসায়ীদের মধ্যে দর কষাকষি পূবর্ক ন্যায্য বাজার দর নির্ধারণ করে নিলামে বিক্রয় করবেন বিভাগীয় সামাজিক বন বিভাগ। নিলামে বিক্রয়ের অর্থ বন অধিদপ্তর ১০%, ভ‚মির মালিকানা বা দখলী স্বত্বাধিকারী সংস্থা ২০%, উপকারভোগী ৫৫%, স্থানীয় ইউনিয়ন পরিষদ ৫% ও বৃক্ষ রোপন তহবিল ১০% হারে বন্টন করার নিয়ম। 
গাছ নিলামে কিনেছেন নীলফামারী জেলার জলঢাকার আইনুল হক। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে নিলামে ক্রেতার লোকজনেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ কাটছেন। কম দামে কেনার ব্যাপারে গাছ কাটায় নিয়োজিত একাধিক প্রতিনিধি (নিলামে ক্রেতার) বা ব্যক্তির সাথে কথা বলতে চাইলে, কথা বলতে রাজি হননি। 
গাছ গুলোর নিলামে ক্রেতা আইনুল হক বলেন, ‘আমি তো একাই গাছ গুলো নিইনি। ১১ টি জায়গায় দরপত্র বিক্রয় হয়েছে। সরকারি দরের উপরে হলে নিলামে বিক্রি দেয়। প্রতিযোগীতা করে সরকারি দরের উপরে দর দিয়ে নেওয়া হয়েছে।’    
পাটগ্রাম উপজেলা ফরেস্টার আব্দুর রহমান কোনো কিছু বলতে রাজি হয়নি।
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে