সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

নামাজের প্রাথমিক ফরজগুলো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 02:39:19 am

◾মাওলানা ইসমাইল নাজিম


নামাজ শুরু করার আগে যেসব কাজ আবশ্যকীয়ভাবে পালন করতে হয়, সেগুলোকে নামাজের শর্ত বলা হয়। নামাজের শর্ত ৭টি। যথা- 


১. শরীর পবিত্র হওয়া। অজুর দরকার হলে অজু এবং গোসলের দরকার হলে গোসল করতে হবে। অপারগ হলে তায়াম্মুম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬)


২. পোশাক পবিত্র হওয়া। পরনের জামা, পায়জামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।’ (সুরা মুদ্দাসসির: ৪)


৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। মুসল্লির দুই পা, দুই হাঁটু, দুই হাত ও সিজদার জায়গা পবিত্র হতে হবে।


৪. সতর ঢাকা। পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের দুই হাতের কবজি, পায়ের পাতা ও চেহারা ছাড়া পুরো শরীর ঢেকে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, তোমরা প্রতিটি নামাজে তোমাদের বেশভূষা গ্রহণ করো।’ (সুরা আরাফ: ৩১)


৫. কেবলামুখী হয়ে দাঁড়ানো। পবিত্র কাবাঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তুমি যেখান থেকেই বের হও, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও…।’ (সুরা বাকারা: ১৫০)


৬. নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। ওয়াক্ত হওয়ার আগে বা পরে আদায় করলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা: ১০৩)  


৭. নামাজের নিয়ত করা। নামাজের আগে নামাজের ইচ্ছা পোষণ করা আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আমলের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি: ১)


লেখক: ইসলামবিষয়ক গবেষক


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৮ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৪ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে