কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন

নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা 'সমষ্টি' নির্বাহী পরিচালকের মতবিনিময়

নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা 'সমষ্টি' নির্বাহী পরিচালকের মতবিনিময়



নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা 'সমষ্টি' নির্বাহী পরিচালকের মতবিনিময়


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি-


নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতা বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


গতকাল রাতে প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম, যোগাযোগ ও উন্নয়ন সংস্থা সমষ্টি'র নির্বাহী পরিচালক এবং চ্যানেল আই'র সিনিয়র বার্তা সম্পাদক, আবৃত্তিশিল্পী মীর মাসরুর জামান রনি।


প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবসা ধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।


প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্ব মীর মাসরুর জামান রনি সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকবান্ধব আইন ও বিধি প্রণয়নের পাশাপাশি সাংবাদিকদের নৈতিকতা ও ঐক্যের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং নৈতিকতা সুদৃঢ় হলে বাইরের অনেক চাপ সামাল দেওয়া সম্ভব। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ  এবং জানার কোন বিকল্প নেই। নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সাথে সমষ্টি কাজ করবে বলে জানান তিনি।


মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সমষ্টির গবেষণা পরিচালক রেজাউর হক শাহীন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদুল হক খান, নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ এমরান সুজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, এআর আজাদ সোহেল, দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শুরুতে নোয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ মীর মাসরুর জামান রনিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নোয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচছা জানান সমষ্টির নির্বাহী পরিচালক।


মতবিনিময় সভা শেষে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে সাংবাদিকদের সাথে ফটোসেশনে যোগ দেন অতিথিবৃন্দ।


এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোর ও সাধারণ সম্পাদক কাজল ভট্টের নেতৃত্বে জেলা কমিটি ফুলের তোড়া দিয়ে শুভেচছা জানান।

আরও খবর