‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আগামীকাল কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জাগির হোসেন নামে এক বিএনপি নেতা নিহতের অভিযোগ তুলে আগামীকাল বুধবার (৮ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। 


মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় র‍্যাব ও পুলিশ এবং আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীরা যৌথ ভাবে অভিযান চালায়। এ সময় তাকে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘর ভাঙচুর করে এবং গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধসহ নানাভাবে ৩ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একজন বিএনপি নেতা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। এ ছাড়া গত ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


এদিকে, বিএনপি নেতা হত্যার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।


 

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে