রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম (৫২) নামে এক পাষণ্ড স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী নজরুল। 

৮ নভেম্বর (বুধবার) সকালে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোড় রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নজরুল ইসলাম তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর