জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বিএনপি স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফরম : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 09:36:40 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফরম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


নিজ বাসভবনে ব্রিফিংকালে শুক্রবার (৭ অক্টোবর) এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে, স্বস্তি দেয়নি। বিএনপির হাতে এ দেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।


তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত। দলটি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে!


ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে। তারা সব পরাজিত অপশক্তিকে নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।


১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে