অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সোনাইমুড়ীতে আগুন,ক্ষতিগ্রস্ত নয় দোকান

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।


রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকার্ন্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

  

স্থানীয় সূত্রে জানা যায়, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে।  রোববার রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন জলতে দেখে আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদি দোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকান সহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম বলেন,  মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।  দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর