মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

নীলফামারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার






টাকার প্রলোভন দেখিয়ে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।


ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা গ্রামে। গ্রেপ্তারকৃত যুবক হলেন, জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা ঘোণপাড়া এলাকার শ্রী বিরেন চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৮)।মামলার আরজি সূত্রে জানা যায়, অভিযুক্ত তপন চন্দ্র রায় কিছুদিন ধরেই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে টাকা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত ৯টায় অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত যুবক শ্রী তপন চন্দ্র রায় একই ইউনিয়নের পাশ্ববর্তী এলাকার শারীরিক প্রতিবন্ধী শাপলা (ছদ্দনাম) কে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশ্ববর্তী নির্মাণাধীন টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে প্রতিবন্ধী কিশোরী তার দাদীর সাথে কথা বলার সময়ে জ্যাকেটের পকেট থেকে ২০ টাকার একটি নোট বের করে দেখালে ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা ২০ টাকার নোট দেখতে পেয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদে পুরো বিষয়টি বাবা-মাকে জানায় ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী। এ বিষয়ে বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নীলফামারী থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর মা রশিদা বেগম। শারীরিক প্রতিবন্ধী ভুক্তভোগী কিশোরীর মা রশিদা বেগম বলেন, আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী, আমার মেয়েকে স্কুলে দিয়েছিলাম, সে কিছুটা হলেও পড়তে ও লিখতে পারে। সরকার আমার মেয়েকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান করেন, পাশাপাশি আমার স্বামী যেটুকু আয় করে তা দিয়েই আমাদের চলে। অভিযুক্ত তপন চন্দ্র ভিন্ন ধর্মের। দু’দিন আগেও আমার বাড়ীতে দিন মজুরের কাজ করেছে। আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী ভাল-মন্দ বোঝার ক্ষমতা তার নেই। অভিযুক্ত তপন চন্দ্র বেশ কিছু দিন ধরে আমার মেয়েকে টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে আসছে। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার মেয়েটার সর্বনাশ করলো। আমি এর বিচার চাই।


নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ভোরের কাগজকে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা রশিদা বেগম নীলফামারী থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে, ভিকটিমের জবানবন্দীসহ যাবতীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করি। মামলাটি থানায় রুজু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আমরা গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করি। যার মামলার নম্বর-২১/৩৮৬, তারিখ:১৪ নভেম্বর, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত/০৩) এর ৯(১)

Tag
আরও খবর