ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

আহতরা হলেন, উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম(২১)। তারা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিনজন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশ্য যাচ্ছিলেন। যাওয়ার সময় নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমন মারা যান।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান,  আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর