অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বগুড়ায় প্রায় ৭ কেজি গাঁজা সহ র‍্যাবের হাতে আটক ০১

বগুড়ায় ৬.৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বগুড়া সদর থানাধীন নওদাপাড়া এলাকায় টিএমএস সিএনজি রিফিলিংস্টেশনের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-১২।
র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর (শনিবার) রাত ১২.৫৫ ঘটিকায় র‍্যাব বগুড়ার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে লালমনিরহাটের গোকুন্ডা এলাকার অমিজ উদ্দিনের ছেলে আসামী মোঃ নুর জামান (২৭)কে আটক করে। এসময় তার কাছে থাকা ৬.৯ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ১টি সীম ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম হতে ঢাকাগামী ০১ টি NOBIR পরিবহনে যাত্রিবাহী বাসযোগে আরোহী সেজে মাদকদ্রব্য গাঁজা বহনকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, র‌্যাবের এ ধরনের মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আরও খবর