সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ঘূর্ণিঝড় মিধিলির পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ২৫ মাঝিমাল্লাসহ নিখোঁজ

বইন্নার (ঝড়ের) দিন সাড়ে ১১টার কালেও (সময়) বাবার লগে ফোনে কথা অইছে। আমারে কয় মা ঝড়-বৃষ্টির বাতাসের কারণে কথা বুঝি না। জাল টানতে আছি। শেষ হইলেই তোমারে ফোন করমু। বাবায় আমার আর ফোন করে নাই। এহন যতই ফোনে কল দেই শুধু বন্ধ কয়। ও বাবা তুই মায়রে ফোন করোস না ক্যা?’

নিখোঁজ ছেলের কথা বলে এভাবেই বিলাপ করে স্বজনদের সঙ্গে কান্নায় ভেঙে পড়ছেন মা নাজমা বেগম। তার ছেলের নাম জিসান প্যাদা (১৯)। পাশের গ্রামের হাসান জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারের মাল্লা হিসাবে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। ঘূর্ণিঝড় মিধিলির পরে ওই ট্রলারটি নিখোঁজ হয়। এরপর আর কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে সময় যতই যাচ্ছে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।


ঘূর্ণিঝড় মিধিলির পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ২৫ মাঝিমাল্লাসহ নিখোঁজ তিন ট্রলারের মাল্লা (মাঝি) ছিল জিসান প্যাদা। সে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিলাম প্যাদার ছেলে।


জানা গেছে, জিসানের সঙ্গে তার খালতো ভাই তামিমও জেলে হিসাবে ছিল ওই ট্রলারে। তারও সন্ধান মিলছে না। কোথায় আছে, কেমন আছে, তাদের ভাগ্যে কি ঘটেছে- তা জানে না কেউ। জিসান-তামিমের পরিবারের মতোই স্বজন ফিরে আসার প্রতীক্ষার প্রহর গুনছে আরও ২৩ পরিবার। সময় যতই গড়াচ্ছে, উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজ জেলেদের বাড়িতে বাড়িতে চলছে আহাজারি। সোমবার নিখোঁজের চারদিন হলেও এখনও কারও সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের সন্ধানে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি পরিবারের।


পুলিশের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় মিধিলিতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা হাসান জোমাদ্দারের ট্রলারের ৮, মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা দিদার মৃধার ট্রলারের ৮ ও একই এলাকার হিমু হাওলাদারের মালিকানাধীন ট্রলারের ৯ জেলে নিখোঁজ হয়। তাদের মধ্যেই নিখোঁজ হওয়া উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুণি গ্রামের জহির মাঝি। সরেজমিন তার বাড়িতে গিয়ে দেখা যায়, জহিরের মা, স্ত্রী ও তিন সন্তানের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ।


এদিকে ট্রলার মালিকরা বলছেন, বুধবার সকালে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করার উদ্দেশে ট্রলার ছেড়ে যায়। কিন্তু পরে ঘূর্ণিঝড় মিধিলির পর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারা কোথায় আছে, কীভাবে আছে, কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও খবর