নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

অবরোধের ২য় দিনে চট্টগ্রামে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ২০ জন গ্রেফতার

অবরোধের ২য় দিনে চট্টগ্রামে বিএনপির মিছিল





সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৬ষ্ট দফা অবরোধের ২য় দিন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির আরো ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মঈনুদ্দীন যায়েদকে না পেয়ে তার ব্যবসায়ী বড় ভাই তৌহিদুল ইসলামকে গতকাল রাতে তাদের বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বাঁশখালী থানা পুলিশ। থানায় রাতভর অমানুষিক নির্যাতন করে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করে জেল হাজতে প্রেরণ করেছে।

এদিকে অবরোধের সমর্থনে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরীর লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে হালিশহর বড়পুল এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া মহানগর মহিলা দলনেত্রী জেসমিনা খানম, আঁখি সুলতানা, দেওয়ান মাহমুদা আক্তার লিটা ও ফাতেমা কাজলের নেতৃত্বে হালিশহর বড়পুল ওয়াপদা মোড় এলাকায় মহিলাদলের বিক্ষোভ মিছিল, মহানগর বিএনপি নেতা মাঈনুদ্দীন মো. শহিদের নেতৃত্বে লিংক রোড়ে মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কাজীর দেউড়ী ও লালখান বাজার মোড়ে মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাতে পটিয়া মহাসড়কে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, পুরাতন চান্দগাঁও থানা থেকে মৌলভীপুকুর এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল, স্বেচ্ছাসেবক দল নেতা ইসহাক খানের নেতৃত্বে রাহাত্তার পুল কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে মিছিল, বাশঁখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জি. আতিক বিল্লাহ ও রুম্মান আজফারের নেতৃত্বে প্রবর্তক মোড় এলাকায় মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, ছাত্রদল নেতা রাসেল মির্জার নেতৃত্বে পাহাড়তলী ডি,টি রোড থেকে লাকী হোটেল মোড় এলাকায় মিছিল, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহিন ও মো. সারাতের নেতৃত্বে বন্দর এলাকায় যুবদল ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়। 

এছাড়া বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরো ২০ জকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিমকে বৃহস্পতিবার দুপুরে সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা কাজী মিন্টুকে ডবলমুরিং থানা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি নেতা মো. ফারুককে বাকলিয়া থানা, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলীকে ডিবি, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদকে চকবাজার থানা, চান্দগাঁও থানা যুবদল নেতা মোরশেদ ফয়সালকে র‍্যাব, মোহরা যুবদল নেতা নুরুল আবছার ও পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. আলাউদ্দিনকে চাঁন্দগাও থানা, হাটহাজারী পৌরসভা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর এম এ শুক্কুরকে র‍্যাব, হাটহাজারী সড়কের ফতেয়াবাদ এলাকা থেকে বিএনপি নেতা আমজাদ আলী, যুবদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা কামরুল ইসলাম শিহাব, শহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রাকিব, তৌহিদুল ইসলাম, সাঈদুল হোসেন অভি, আবুল খায়ের জিসানকে গ্রেফতার করেছে  হাটহাজারী থানা পুলিশ। 



আরও খবর