নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

দেশের শত্রু ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ





বাংলাদেশের  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  তথ্য ও সম্প্রচার মন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন - বিএনপি জামায়াত দেশ ও জনগণের শত্রু । এরা মানুষের উপর আগুন সন্ত্রাস চালাচ্ছে , গাড়ি পুড়াচ্ছে ,  ওদের ভয়ে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে ,  এই বাচ্চাদের  কি অপরাধ ?  এরা হরতাল  অবরোধের নামে দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে ।
ওরা দেশটাকে ধ্বংস করতে চায়। এরা দেশ, জাতি, সমাজ ও জনগণের শত্রু। সুতরাং বিএনপি জামায়াত খুনিচক্র , অগ্নিসন্ত্রাসী ও দেশের শত্রু  এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

২৫ নভেম্বর (শনিবার )  চট্টগ্রাম জামালখান মোড়ে  স্থাপিত “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন  , দুঃখজনক হলেও সত্য গত ১৪ই জুন বিএনপি জামায়াতের মিছিল থেকে ম্যুরালগুলো ভাঙচুর করা হয়। তারা শুধু ম্যুরাল ভাঙচুর করেই খান্ত হয়নি, সে সময় তারা উল্লাসও করেছে। ম্যুরালগুলো ও চিত্রগুলো কি অপরাধ করেছে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে, তাদের অনুকরণে জামায়াত-বিএনপি রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চলিয়েছে। পাকিস্তান আমলে যখন আমরা পশ্চিমাদের অধীনে ছিলাম তখনও বহু মিছিল সেদিক দিয়ে গেছে-আসছে, কখনো প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়নি। দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। তখনও প্রধান বিচারপতির বাসভবনে কখনো হামলা হয়নি। যারা কোরআন শরীফ পোড়ায়, মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায় তাদের সাথে কোন সংলাপ নয়। রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না। বরং, তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

এসময় তিনি বলেন, জামালখান ওয়ার্ডে যেভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে তা যদি সব ওয়ার্ডে হতো তবে শহরটা অনেক সুন্দর হতো।

জামালখান ওয়ার্ডের কাউন্সিল  শৈবাল দাশ সুমন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমূখ। 



আরও খবর