ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার ও জিপিএ-৫ আগের থেকে কমে কমে গেছে

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যা গত দুই বছরের তুলনায় অনেক কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।


রবিবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্ল শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।


এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৫৪০ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন। যা মোট ফলাফলের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬৫৫ জন। যা মোট ফলাফলের ছয় দশমিক ৭৮ শতাংশ।


২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন। এ ছাড়া ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ১৫৩ জন।


এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছেলে ও ৬৩ হাজার ৬৩৯ জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৭৭ জন ছেলে ও ৪৯ হাজার ১৯৩ জন মেয়ে পাস করেছে। এবং জিপি-৫ পেয়েছে দুই হাজার ১৩২ জন ছেলে ও তিন হাজার ৫২৩ জন মেয়েশিক্ষার্থী।


কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন,বিভিন্ন কারনে গত বছরগুলো তুলনা এবার কুমিল্লা বোর্ডে ফলাফল একটু খারাপ হয়েছে। তবে এবার পুরো সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ ১৭ টি প্রতিষ্ঠান পাস করেছে,এছাড়া বিশৃঙ্খলার কারণে ১৭জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বোর্ডের আওতাধীন একটি কলেজ একজনও পাশ করেনি।


কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার কারনে এবার কিছুটা খারাপ ফলাফল হয়েছে,তবে কী কারণে খারাপ হইছে,আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

আরও খবর