বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী




বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (১২ মে) রাত ১১টা থেকে ১২ জন শিক্ষার্থী এই অনশন শুরু করেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর পর্যন্ত ১৮ ঘণ্টা অতিক্রম করলেও রাষ্ট্রপক্ষ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।


অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আরও তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে ভর্তি করতে হয়। দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তানজিন হোসাইন জানান, “টানা অনশন, পানিশূন্যতা ও অতিরিক্ত গরমের কারণে তাদের রক্তচাপ কমে গেছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে।”


উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট বক্তব্য, প্রয়োজনে জীবন দিয়েও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অনশনরত শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন,

"শূচিতা শরমিনের পদত্যাগ না হলে, আমার কফিন এখান থেকে যাবে।"


বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন, "২৮ দিন যাবত শিক্ষার্থীরা একজন স্বৈরাচার উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করছে। তাকে অপসারণে রাষ্ট্রপক্ষের কী ধরনের বাধা রয়েছে, তা বোধগম্য নয়।"


আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকাল ৫টায় পূর্বঘোষিত আল্টিমেটাম শেষ হলেও উপাচার্যের পদত্যাগ না হওয়ায় দক্ষিণবঙ্গ ব্লকেড কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবরোধ গড়ে তোলেন। সড়কে অবস্থান নিয়ে তারা ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন,

"আমরা গতকাল আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু স্বেচ্ছাচারী ভিসি পদত্যাগ করেননি, এমনকি রাষ্ট্রপক্ষ থেকেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ভাইয়েরা মৃত্যুর সাথে লড়ছে। তাই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি—এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে উঠবো না।"


এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান আন্দোলনের মধ্যেই বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক, গেস্ট হাউজের পরিচালকসহ মোট ৯ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।


এর আগে, ৪৬ জন শিক্ষক এক যৌথ বিবৃতিতে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর