ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুমিল্লা ১১ টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কুমিল্লার ১১ টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা ১ ও কুমিল্লা ৮ আসনে। কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম।


তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা- ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আওয়ামীলীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।


রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষণা করা নামের তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কুমিল্লায় যারা আওয়ামী লীগের মনোনীত হলেন; কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মুহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ড. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে মো:তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৪ দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে