১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

দুর্গাপুরে মায়ের লাশ রেখে পরীক্ষা দেওয়া ঘাগ্রা পেলেন জিপিএ-৩



মায়ের লাশ রেখে পরীক্ষা দেওয়া ঘাগ্রা পেলেন জিপিএ-৩

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুইন্টার ঘাগ্রা জিপিএ-৩.০০ পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাল সেং ঘাগ্রা।

তিনি বলেন, তার এই ফলাফলে আমরা খুশি হয়েছি। অনেক প্রতিকূলতার মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে। পরীক্ষার সময় মা মারা না গেলে হয়তো সে আরও ভালো করতে পারত।

আদিবাসী কুইন্টার ঘাগ্রা দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। সে কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সিলভেস্টার ঘাগ্রার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষা চলাকালে ২৭ আগস্ট ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কুইন্টারের মা হেলিমা ঘাগ্রা। সকালে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিলো। কিন্তু তাদের বাড়িজুড়ে তখন শোকের মাতম। মায়ের লাশ বাড়িতে রেখেই দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিলেন কুইন্টার ঘাগ্রা। পরে বাড়িতে ফিরলে সমাধির কাজ সম্পন্ন হয়।

কুইন্টার ঘাগ্রা বলেন,আমার রেজাল্ট দেখে যেতে পারলো না মা। রেজাল্ট তেমন ভালো হয়নি। তারপরও খুশি আছি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

কুইন্টারের কলেজ শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ছেলেটি অত্যন্ত ভালো। পরীক্ষা চলাকালে ওর মা মারা যান। সেদিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়। তারপরের বাকি পরীক্ষাগুলো সে খুবই হতাশা নিয়ে দিয়েছে।

Tag
আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে