ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে নোবিপ্রবি সেইভ ইউথের অনলাইন প্রচারণা


দীর্ঘ দশ দিন ব্যাপী হলুদ সাংবাদিকতা বিরুদ্ধে অনলাইন প্রচারণা পরিচালনা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেইভ ইউথ চ্যাপ্টার। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, নোবিপ্রবি বিভিন্ন ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 


গত ১৪ই নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন প্রচারণা শেষ হয় ২৫ নভেম্বর। হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান প্রকাশ করেন। অনলাইন প্রচারণায় শিক্ষার্থীরা জানান, জন-সচেতনতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং শক্তিশালী সাংবাদিক নৈতিকতা পারে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। মিথ্যা তথ্য দেশের উন্নয়নের জন্য বাধা তৈরি। তাই দেশের সুশীল সমাজকে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 


শিক্ষার্থীদের পাশাপাশি এই অনলাইন প্রচারণায় অংশগ্রহণ করেন নোবিপ্রবি শিক্ষকবৃন্দরাও। নোবিপ্রবি সেইভ ইউথের মডারেটর বাদশা মিয়া বলেন, সত্যের অন্বেষণে হলুদ সাংবাদিকতার প্রবনতা দমন করা এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক হওয়া উচিত। সঠিক তথ্য দ্বারা আলোকিত সমাজ ভুল তথ্যের ছায়ার বিরুদ্ধে স্থিতিশীল থাকে। নোবিপ্রবি সেইভ ইউথের এমন চিন্তাশীল কাজের মাধ্যমে সমাজে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি হবে আশা করি। 


সংগঠনটির কো-প্রেসিডেন্ট নাজমুন সাকিব ইতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠান, সমৃদ্ধি, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু কিছু সংবাদ মাধ্যম সাংবাদিকতার মৌলিক আদর্শ থেকে বিচ্যুত। যা অনেকক্ষেত্রে সমাজে বিভ্রান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে মূখ্য ভূমিকা পালন করছে। সেই লক্ষ্যে নোবিপ্রবি সেইভ ইউথ ১০ দিনব্যাপী হলুদ সাংবাদিকতা বিরোধী প্রচারণা পরিচালনা করে।

আমরা বিশ্বাস করি কেবল সচেতন নাগরিকেই পারে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৯ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে