সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল যুবকের: অপর আরোহী আশংকাজনক

জয়পুরহাটের ইটাখোলা-মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কায়  মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর এক আরোহী। মারাত্নক আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার  দুপুর ১২ টার  দিকে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত মোটরসাইকেল চালক জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে কাওসার সরকার (২৫)। আহত মোটরসাইকেলের অপর আরোহী করিমপুর পূর্ব কুজাইল গ্রামের শেখ চঞ্চলের ছেলে শেখ রিফাত (২০ )। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কাওসার ও রিফাত মোটরসাইকেলযোগে মোলামগাড়ী বাজার থেকে করিমপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল। এসময় বামনগ্রাম এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের ডান পাশের অংশ ভেঙে যায়। এ ঘটনায় মোটরসাইকেক চালক ও আরোহী দুজনেই  গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের  চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। আর রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও খবর