ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাবি লেখক ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2023 04:56:00 pm

ঢাবি লেখক ফোরামের সদস্যরা। © সংগৃহীত ছবি


◾ ইমরান উদ্দিন : তরুণ লেখকদের লেখালেখি বিষয়ক সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র আয়োজনে ব্যাতিক্রম ধর্মী আয়োজন “বুক ফটোগ্রাফি ও রিভিউ প্রতিযোগিতা” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের টিচার্স লাউঞ্জে এই অনুষ্ঠান আয়োজিত হয়।


গত ১০ থেকে ১৫ই নভেম্বর ৬দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার বিষয় হিসেবে নির্ধারণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান লেকচারার মোঃ এজাজুল করিমের লেখা বই ‘অরোরা’। দার্শনিক বিভিন্ন থিওরির মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার প্রয়াসে লেখা বইটি পড়ে নিজেদের মতামত প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করার উদ্দেশ্যে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা বইয়ের লেখক মোঃ এজাজুল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ জাহানুর ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন হৃদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের ঢাবি শাখার সভাপতি ইমরান উদ্দিন।


প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার। এছাড়াও আরও প্রায় ১০জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় বিজয়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় প্রতিযোগিতার পুরস্কারের পাশাপাশি মাসিক সেরা লেখকদেরও পুরস্কৃত করা হয়।


উল্লেখ্য “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ১৭টি পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বূদ্ধ করণের লক্ষ্যে ২০১৭সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।তখন থেকেই অত্যন্ত স্বার্থকতার সাথে দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে লেখক ফোরাম নামক সংগঠনটি।

আরও খবর