তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কন্যার আঘাতে পিতার মৃত্যু।

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সরাইয়া এলাকায় বলির জুম পাড়ায় নিজ কন্যার আঘাতে মৃত্যু হল এক অভাগা পিতার।  নিহত পিতার নাম আব্দুর রহমান (৫০)। তিনি একই এলাকার আলতাফ মিয়ার পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, নিহত আব্দুর রহমান পেশায় একজন গরু বিক্রেতা। বিভিন্ন এলাকা হতে গরু সংগ্রহ করে বাজারে বিক্রি করত। আজ ১লা ডিসেম্বর সকালে সে মনদুলার শুওয়গ্যা ভিটা হতে চা খেয়ে বাড়ী আসলে কন্যা হুমাইরার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কন্যা হুমাইরা তার পিতাকে দা দিয়ে বাম হাতের কবজির উপর ও বাম গর্দানে কোপ দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এম চর হাট এলাকায় তার মৃত্যু ঘটে। স্থানীয়দের সাথে কথা বল জানা যায়,ঘটনার কিছুক্ষণ পূর্বে গরুকে ভুসি খাওয়ানোর বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সে মাকে মারধর করে, পরক্ষণে পিতা আব্দুর রহমান এসে মারধরের বিষয় জানতে চাইলে উল্লেখিত মতে হুমাইরা পিতাকে আহত করে এবং হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। লোহাগাড়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং হত্যাকারী হুমাইরাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও খবর