সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পোশাক শিল্প খাতে কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুততর করার তাগিদ বিজিএমইএর

বিজিএমইএর প্রতিনিধিদলের সাথে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময়




তৈরী পোশাক শিল্পের প্রতিযোগীতামূলক বাজারে  সক্ষমতা বাড়াতে কাস্টমস সম্পর্কিত প্রক্রিয়াগুলো, বিশেষ করে আমদানি-রফতানি পণ্যের ছাড়পত্র প্রদান আরও দ্রুততর করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর প্রতিনিধিদল চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

বৈঠকে কাস্টমস সংক্রান্ত বিভিন্ন ইস্যুসহ পোশাক শিল্পের জন্য উদ্বেগের বিষয়গুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পোশাক শিল্প যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সে বিষয়গুলোও তুলে ধরে বলেন - বর্তমানে  অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে  বিশেষ করে ফ্যাশন শিল্পে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখাতে   লিড টাইম কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

এ সময় তিনি বলেন, কাস্টম হাউসকে নির্বিঘ্ন ও দ্রুততর সেবা নিশ্চিতকরণ, বিশেষ করে আমদানি-রফতানি পণ্যের ছাড়পত্র দেয়ার প্রক্রিয়া দ্রুততর করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কাস্টমস কমিশনার বিজিএমইএ নেতাদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানে কাস্টমস হাউসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাস প্রমুখ।

আরও খবর


69eb93d516ed6-240426100125.webp
এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ

৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে