মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা, মাছ ও জাল জব্দ

নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা


নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা, মাছ ও জাল জব্দ

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরায় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে অন্তত ২০ কেজি মা ইলিশ মাছ, ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

সোমবার (১০ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের এ জরিমানা করেন। এরআগে একইদিন ভোরে বুড়িরচর  ইউনিয়নের মেঘনা নদীর সূর্যমূখী ঘাট থেকে তাদের আটক করা হয়। 

 

নৌ পুলিশ জানায়, ভোরে হাতিয়ার সূর্যমুখী ঘাট এলাকার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকার করছে কয়েকজন জেলে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় একটি মাছধরা ট্রলার, ২০ কেজি মাছ ও জালসহ ৫ জেলেকে আটক করা হয়।

 

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় ইতিমখানায় বিতরণ করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

আরও খবর