দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাহিত্যের নতুন ছোঁয়া : একটি ছড়া সাক্ষাৎকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2023 04:41:42 pm



• ছড়ার কবি শামীম খান যুবরাজের ছড়াসাক্ষাৎকার

• সাক্ষাৎকার গ্রহণ : জোবাইদুল ইসলাম


∆ জোবাইদুল :

ছন্দে ছড়ায় বলতে কথা

আমি এলাম আজ

কেমন আছেন? কোথায় আছেন?

শামীম যুবরাজ।


∆ যুবরাজ :

ছন্দে ছড়ায় এলে যখন

বলছি তখন হেসে

রবের দয়া- ভালো আছি 

প্রিয় নবির দেশে।


∆ জোবাইদুল :

ছড়া লেখার শুরু কবে

প্রথম প্রকাশ কীসে?

ছড়া লেখার বয়স কত

ঊনিশ নাকি বিশে?


∆ যুবরাজ :

কলম থেকে ছড়া আসে

সেই সে ছোটবেলা,

একই সাথে চলত পড়া

একই সাথে খেলা।


টইটম্বুর পত্রিকাতে

প্রথম ছাপা হলো,

সে খুশিটি প্রকাশ করা

যায় কি তুমি বলো?


ছড়া যখন লিখি তখন

বয়স ছিল দশে,

সেই বয়সেই মজে থাকি

নিত্য ছড়া রসে।


∆ জোবাইদুল :

নতুন যারা লিখছে ছড়া

পত্রিকারই পাতায়

নিত্য দিনে তারাই দেখি

ছড়ার পাড়া মাতায়।

বলেন কিছু তাদের জন্য

কেমন দেখেন গাঁথায়?


∆ যুবরাজ :

তাদের কথা বলব কী আর

হাত পাকা সব লেখা,

ভালোই লেখে- রোজই পড়ি

আমারও হয় শেখা।


∆ জোবাইদুল :

ছড়ার গুরু মানেন কাকে

কেউ কি এমন আছে?

নবীনরাও মানবে যাকে

শিখবে তারই কাছে।


∆ যুবরাজ :

গুরু মানে সবাই গুরু

সবার থেকে শিখি,

সবার ছড়াই মনে ছড়াই

আর প্রেরণায় লিখি।


সবার ছড়াই পড়তে হবে

শিখতে হবে পড়ে,

নয়তো ছড়া থেকে যাবে

অপক্ক-নড়বড়ে।


∆ জোবাইদুল :

ভালো ছড়া লিখতে হলে

করতে হবে কী?

কেমন করে মাখতে হবে

ছড়ার গায়ে ঘি?


∆ যুবরাজ :

একই কথা বলছি আবার

পড়তে হবে খুব,

ছড়া নিজেই লাফিয়ে, দেবে-

ঘিয়ের মাঝে ডুব।


∆ জোবাইদুল :

প্রথম বইয়ের প্রকাশ কবে

নাম রেখেছেন কী?

আরও কয়টি বই এসেছে

কবে এবং কী?


∆ যুবরাজ :

বিষ্টি ঝরে মিষ্টি সুরে

প্রথম বইয়ের নাম,

চৌদ্দ সালে এ বইখানা

মেলায় ওঠালাম।


আরো অনেক বই এসেছে

তিরিশ হলো পার,

প্রতি বছর নতুন নতুন

বইছি বইয়ের ভার।


∆ জোবাইদুল :

শেষের কথা বলেন এবার

প্রিয় ছড়াকার আছে?

যাদের ছড়া ভীষণ ভালো

লাগে আপনার কাছে।


∆ যুবরাজ :

আল মাহমুদ সবচে প্রিয়

তাঁর পরে বাদবাকি,

ছড়াকারের মুখগুলোকে

মনের মাঝে আঁকি।


∆ জোবাইদুল :

বিদায় নেয়ার ক্ষণ এসেছে

এবার তবে যাই

ধন্যবাদ আর সাথে জানুন

খোদা হাফেজ ভাই।


∆ যুবরাজ :

ভালো থেকো সুস্থ থেকো

আর লিখে যাও ছড়া,

ছোট্ট তুমি লিখছো দারুণ

নিত্য তো হয় পড়া।


দোয়ায় রেখো- থাকল দোয়া

অনেক বড় হবে,

মহান রবের আদেশ-নিষেধ

রেখো অনুভবে।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৫ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে