নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেল উপকূলের পাঁচ নারী

শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেল উপকূলের পাঁচ নারী

রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদ তেজারত, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, শ্যামনগর থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা সম্মাননা প্রাপ্ত নারী শংকরী রানী প্রমুখ।

জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে উপজেলার পদ্মপুকুর ইউপির বাইনতলা গ্রামের মোছাঃ হোসনেয়ারা পারভীন, সফল জননী হিসাবে বুড়িগোয়ালিনী ইউপির পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোছাঃ রাবেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসাবে মুন্সিগঞ্জ ইউপির কুলতলী গ্রামের শংকরী মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসাবে আটুলিয়া ইউপির দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আঞ্জুয়ারা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সিগঞ্জ ইউপি সদস্য কদমতলা গ্রামের নীপা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ক্রেষ্ট, সনদ ও অর্থ প্রদান করেন। উল্লেখ্য যে, রোকেয়া দিবস উদ্যাপনের পূর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কালের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি- শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা প্রাপ্ত পাঁচ নারী।


Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৩১ মিনিট আগে