অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

উত্তেজিত জনতার হাতে গণধোলাই দালালের।।নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস

নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানির কারনে, জনতা  গন ধোলাই দেয় এক দালাল কে।আজ ১১ অক্টোবর মঙ্গলবার  সকাল আনুমানিক ১২.৩০ এর দিকে এই ঘটনা ঘটে।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা জনতার সামনে দিয়া দালালের দৌরাত্ম দেখে বাধা দিতে গেলে দালাল খুব বাজে আচরন করে।


তারপর উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের স্বীকার হয় উক্ত দালাল।তাকে উত্তেজিত জনতা পাসপোর্ট অফিসের গেট থেকে বের করে দেয়।পরে নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।


বৃহত্তর নরসিংদী জেলার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম নতুন কিছু নয়।প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছেন সাধারন জনগন।অনিয়ম দুর্নীতি আর দালালদের কাছে বলতে গেলে এক প্রকার জিম্মি পাসপোর্ট অফিস।


নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন উপজেলার নানা প্রান্ত থেকে শত শত মানুষ আসে।প্রতিদিন অনেক পাসপোর্ট জমা ও ডেলিবারি দেয়া হয়।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ও মিলেনা কাংখিত সেবা।


অথচ দালালরা পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজেশে নিজেদের কাস্টমারদের কাজ ঠিক ই বের করে আনেন।হয়রানির স্বীকার জনতা বলেছেন, দালালরা টাকার বিনিময়ে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের কাস্টমারদের পাসপোর্ট জমা ও ডেলিবারি নেন অতি সহজেই।অথচ দালাল ছাড়া সাধারন মানুষেরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও সীমাহীন হয়রানির স্বীকার হতে হয়।


এর কোন প্রতিকার নেই,কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম বাজে ব্যবহারের মাধ্যমে অপমান করা হয়।আজ ও এমনই এক পরিস্থিতিতে জনতা উত্তেজিত হয়ে গণধোলাই দেয় উক্ত দালাল কে।


উপস্থিত জনতা বলেন আর কত হয়রানির স্বীকার হব আমরা পাসপোর্ট অফিসে। জনগনের টাকায় বেতন দিয়ে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা জনগনকে সেবা দিতে হয়রানি করবে।তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এসব হয়রনি বন্ধে।

Tag
আরও খবর