অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বাসা ফাউন্ডেশন কতৃক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি,কার্যক্রমের আওতাধীন বাসা এনজিও সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রবীন অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


(১৩ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট শাখা কার্যালয়ে প্রায় দুই শতাধিক প্রবীন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।  


বাসা ফাউন্ডেশনের এজিএম জাকির হোসেন এর সভাপতিত্বে ও হাদিউল ইসলাম রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ ক ম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. সামিনা ইসলাম উপ-নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন, মো. শাহরিয়ার রহমান জি এম বাসা ফাউন্ডেশন।


 এ-সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইমাম হোসেন,ইউপি সদস্য মো.কামাল দর্জি, ইউপি সদস্য আমজাদ হোসেন, ইউপি নারী সদস্য ফিরোজা আক্তার তৃপ্তি, যুবলীগ নেতা কামাল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা, কৃষি কর্মকর্তা সাইদূর রহমান,স্বাস্থ্য কর্মকর্তা আকরাম হোসেন সুমন, স্বাস্থ্য কর্মকর্তা খুকুমণি অধিকারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও খবর