নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

ডোমারে রেললাইনের ফিসপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা

নীলফামারীর ডোমার-চিলাহাটি রেলপথে লাইনের ৭২টি ফিসপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। ফিসপ্লেট খোলার আওয়াজে এলাকাবাসী এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। বড় দুর্ঘটনা থেকে রক্ষায় ট্রেন থামিয়ে দেয় উপস্থিত জনতা।

বুধবার (১৩ই ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার পর উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার-চিলাহাটি রেলপথে ঘটনাটি ঘটে। রাতের বেলা রেললাইনের লোহা খোলার শব্দ শুনতে পায় আশেপাশের লোকজন। লাইট নিয়ে এগিয়ে গেলে দেখতে পায়, কয়েকজন রেললাইনের ফিসপ্লেট পিন খুলছে। লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এমতাবস্থায় ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলের কাছে পৌঁছে যায়। ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনটি পার হয়ে যায়।

স্থানীয়রা জানান, নীলসাগর ট্রেন কোনোভাবে চলে যাওয়ার আধঘণ্টা পর খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছিল। ঘটনাস্থলের ৩/৪ শত লোক বিভিন্নভাবে সংকেত দিয়ে ট্রেনটি থামায়।

৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খোলা অবস্থায় দেখতে পাই। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সংশ্লিষ্টরা জানায়, রেললাইনের একটি পর একটি করে মোট ৭২টি ফিসপ্লেট পিন খোলা হয়েছে। যার মাঝে একটি বস্তায় ৩০টির মতো লোহার ফিসপ্লেট পিন খুঁজে পাওয়া গেছে। রেল শ্রমিকদের প্রচেষ্টায় ফিসপ্লেটগুলো সংস্কার করে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকাবাসী টের না পেলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এক্ষেত্রে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের সম্ভাবনা বেশি থাকতো।

এব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, আমি ঘটনাস্থলে দেখতে পাই রেললাইনের প্রায় ৭২টি ফিসপ্লেট খোলা হয়েছে। আমাদের ডোমারের ‍ওপর দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। আমরা সরকারকে অবহিত করবো, যাতে যে স্থান দিয়ে রেললাইন গেছে সে স্থানের নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা তাদেরকে সে ধরনের সহযোগিতা প্রদান করব।

এবিষয়ে নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টার পর ট্রেনটি সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার রেলওয়ে স্টেশনে।

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৩১ মিনিট আগে