এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ

মোমেন ধারণা করছেন, বিএনপি সম্পর্কে যুক্তরাষ্ট্র খুবই হতাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2023 04:24:53 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ধারণা ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্র বিএনপির অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ড দেখে অত্যন্ত হতাশ।

রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, বিএনপি যা করেছে (সন্ত্রাসী কর্মকা-) আমেরিকা তাতে সন্তুষ্ট নয়, কারণ আমেরিকা অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকা- পছন্দ করে না।

 মোমেন বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু তারা বিএনপির মধ্যে গণতান্ত্রিক মানসিকতা দেখছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যদিকে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মানসিক দূরত্ব নেই।

বাংলাদেশ বাইরের কোনো চাপের মধ্যে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, “না, আমরা বহির্বিশ্বের কোনো চাপে নেই, বরং আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই বলে নিজেদের চাপে আছি।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বহির্বিশ্ব এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, “তারা (বহিরাগত বিশ্ব) একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং সহিংসতামুক্ত নির্বাচন চায়। আমরাও তাই চাই।” 

মোমেন বলেন, আওয়ামী লীগ জনগণ ও তাদের রায়ের ওপর বিশ্বাস রাখে। আমরা চাই জনগণ বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। এগুলোই আমাদের চ্যালেঞ্জ।  

এর আগে, তিনি “বৈশ্বিক সাফল্যের জন্য বাংলাদেশের যুব কর্মশক্তিকে শক্তিশালীকরণ” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে ‘মধুর’ আখ্যায়িত করে বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো উত্তেজনা নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। ওয়াশিংটন ঢাকাকে তার মিত্র হিসেবে বিবেচনা করে। তবে, তাদের কোনো পরামর্শ আমাদের কাছে বাস্তবসম্মত মনে না হলে, আমরা তা গ্রহণ করি না এবং তারা (মার্কিন) তাতে কিছু মনে করে না।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৯ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে