সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার


জয়পুরহাটের আক্কেলপুরে মাফলার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নরেশ রবিদাস (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আক্কেলপুর  উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ওই ব্যক্তি আউয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। সে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার, তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।



নিহতের ছেলে সুজন রবিদাস জানান, তার পিতা বর্তমানে একজন চুরিমালা (কসমেটিকস) ব্যবসায়ী। আওয়ালগাড়ী সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গত কাল আওয়ায়লগাড়ী সূর্য তরুন সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে খেলা ধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুরিমালার কসমেটিকসের দোকান দেয়। রাত ৮টায় দোকান থেকে বাড়ি ফিরে আসেন এবং রাতের খাবার খেয়ে বেরিয়ে যান। পরে রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে আমরা খোঁজা খুঁজি শুরু করি এমন সময় তুলশীগঙ্গা মাদারতলি ঘাটে বাঁধের নিচে একটি আম গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসি খরব দিলে সেখানে উপস্থিত হয়ে দেখি মাফলার দিয়ে হাত পা বাঁধা অবস্থায় বাবার ঝুলন্ত মরদেহ । কে বা কাহারা এই হত্যার সঙ্গে জড়িত সঠিক ভাবে বলতে পারছি না।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, আজ ভোরে স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গভীর রাতে কে বা কাহারা নরেশকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে হত্যার আসল কারণ জানা যাবে বলে ওসি জানান।

Tag
আরও খবর