গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ এবং সেন্টার ফর অ্যারাবিক টিচিং, ট্রেইনিং অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে শুরু করে রাজুভাস্কর্য হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।


সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর যুবায়ের মুহাম্মদ এহসানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মো. নুরে আলম।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, দেড় হাজার বছরের আরবি সাহিত্যের ইতিহাস। কুরআন নাযিলের পূর্বের কবি ইমরুল কায়েসের কবিতা এখনও এই ভাষার জন্য প্রাসঙ্গিক। এটাই আরবি ভাষার উজ্জ্বল সাহিত্যের স্বীকৃতি। আধুনিক যুগে আমরা যেমন প্রযুক্তির নতুন আবিষ্কারের নাম হিসেবে ইংরেজি শব্দ ব্যবহার করি কিন্তু আরবি ভাষার লোকেরা তার জন্য নতুন পরিভাষা তৈরি করে। এটাই ভাষার স্বতন্ত্রতা।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ইসলামের ইতিহাসের মধ্যে রাসুলে যুগ থেকে খলিফাদের শাসন আমল দেখলে বুঝা যায় সে ইসলানের ইতিহাসের পাশাপাশি আরবি ভাষার সাহিত্য কত সমৃদ্ধ ছিল। ইসলামে ক্যালোগ্রাফি শাস্ত্র

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, অনেকেই বলে আরবি ইসলামের ভাষা, আরবি রাসুলের ভাষা। কিন্তু আরবি ভাষার ইতিহাস আরো অনেক প্রাচীন। এবং তখনও আরবির সাহিত্য ছিলো সমৃদ্ধ। আরবি কবিতা হয়তো সেই ভাষাভাষীদের রক্তেই ছিল।

আরও খবর