ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

কম্বল হাতে ইউএনও নুরুল ইসলাম

রাতের আঁধারে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম। সোমবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ৫০ জন অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন ছিন্নমূল খেটে খাওয়া অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরে শীতার্ত মানুষদের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও নুরুল ইসলাম । কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

কম্বল পেয়ে জেলার কাকিনা রাজবাড়ী এলাকার বাসিন্দা বেলাল হোসেন (৫৫) বলেন, আগে পুরাতন কাঁথা গায়ে মুড়িয়ে থাকতাম ঠান্ডায় ঘুম আসতো না। ইউএনও স্যার কম্বল দিলো অনেক উপকার হলো।

পার্শ্ববর্তী উপজেলা হাতীবান্ধা এলাকার বাসিন্দা পারুল বেগম (৭১) বলেন, কয়েকদিন ধরে ঠান্ডায় অসুস্থ হয়ে স্টেশনে আছি। স্বামী অনেক আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে। এর আগে পুরাতন চাদর গায়ে ছিলো। ইউএনও স্যার কম্বল দিলো এখন ঠান্ডা একটু কম লাগবে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, প্রচন্ড শীতে পাটগ্রাম উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এবং প্রথম পর্যায়ে উপজেলার ৮ ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার কম্বল বিতরণ করা হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ সরকার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী উপস্থিত ছিলেন।

আরও খবর