জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বাবা-মায়ের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোস্তফা আল মাহমুদ



জামালপুর-২ ইসলামপুর আসনে বাবা-মায়ের দোয়া নিয়ে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নস্থ বামনা গ্রামে নিজ বাড়িতে বাবা-মায়ের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক, অর্থ বিষয়ক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ, জুয়েল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ। 


ইসলামপুর আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুূদ বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আমিও বাবা-মার কাছে দোয়া নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। আমি বিশ্বাস করি আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে হবে। লাঙ্গল বিজয়ী হলে ইসলামপুরবাসীর খেদমতে খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

মোস্তফা আল মাহমুূদ বলেন, 'আশা রাখি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন নিরপেক্ষ হলে, আমাদের বিজয় সুনিশ্চিত। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, লাঙ্গল প্রতীকে ভোট দিতে।'



আরও খবর