জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুড়িগ্রামে পুলিশের অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ গ্রেফতার ৪



পুলিশের মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে । এ-সময় ৭কেজি নয়শো গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।  


ফুলবাড়ি থানাপুলিশ জানায়, উপজেলার 

বালারহাট বাজার এলাকা থেকে মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে শেখ হাসিনা ধরলা সেতুর  দিকে আসছে - এমন গোপন  সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশের একটি চৌকস দল মিয়া পাড়া বাজারে ওঁৎ পেতে অপেক্ষা করতে থাকে। পরে রাত সাড়ে ৯ টার দিকে কাংখিত মাইক্রোবাসটি ওই এলাকায় আসলে পুলিশের থামার সিগনাল পেয়ে আরোহীরা পালানোর চেষ্টা করেে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ। এরা হলেন,পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) পরে গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মোবাইল ফোন  উদ্ধার করা হয়। 


অপরদিকে এর আগে একই দিনে অপর একটি অভিযানে বিকেলে ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম থেকে ওই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১) কে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের  নগদ অর্থ এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে ফুলবাড়ি থানাপুলিশ। 


আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। 


আরও খবর