জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টাঙ্গাইলের মধুপুরে ৪৮ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু


টাঙ্গাইলের মধুপুরে নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী গোপাল পাগল গোস্বামীর ৯৬ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি কল্পে সনাতনধর্মের তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। 

২০ ডিসেম্বর বুধবার থেকে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের উদ্যোগে এ অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ ভাবে শুরু হয়ে চলবে ৪৮ প্রহর (৬ দিন) ব্যাপী। এ সময় নামসুধা পরিবেশন করবেন শ্রী গোপাল পাগল সম্প্রদায় -মধুপুর , হরি সম্প্রদায় -নীলফামারি, শচীমাতা সম্প্রদায়-খুলনা, কৃষ্ণ সারথি সম্প্রদায় - সিরাজগঞ্জ, গোবিন্দ মন্দির সম্প্রদায় -নীলফামারী, মহালক্ষ্মী সম্প্রদায় -গোপালগঞ্জ, মা সারদা দেবী সম্প্রদায় - সিরাজগঞ্জ এবং অষ্টকাকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন, শ্রী হৃদয় কৃষ্ণ দাস - টাঙ্গাইল, শ্রীমতী তৃষ্ণা দেবনাথ -বগুড়া, শ্রী নরোত্তম দাস বাবলু- চাঁপাই নবাবগঞ্জ। 


এ অনুষ্ঠান কে ঘিরে সনাতনধর্মের লোকদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের মেলবন্ধন। এ দিন মূল অনুষ্ঠানস্থলের বাহিরে দেখা মিলে অন্যরকম এক মনোরম পরিবেশের। নানা দোকানী বিকি কিনি করে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যগত রকমারি দ্রব্যসামগ্রী৷ শিশুদের নাগরদোলা সহ বিনোদনের নানা রাইডস এবং খাবার হোটেল এ সকল কিছুর সমন্বয়ে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।


আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী অপূর্ব সিংহ টনি ও শ্রী সুবল চন্দ্র সাহা বলেন, বিশ্বশান্তি কল্পে তারা প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শ্রী সন্তুষ বনিক, শ্রী সুজন মজুমদার ও অধ্যাপক শ্রী মানিক চন্দ্র বসু জানান, তারা ছোট সময় থেকে এ অনুষ্ঠান দেখে আসছেন ৷ এ বছর তারা আয়োজক কমিটিতে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন , যাতে আগত অতিথি ও ভক্ত বৃন্দ সুন্দর ও সাবলীল ভাবে এ লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন।

 ভক্ত বৃন্দ, সকল শ্রেণীর নারী - পুরুষ ও শিশুদের পদচারণায় এক নব মেলবন্ধনে আবৃত হয় উৎসব অঙ্গন । ২০ ডিসেম্বর বুধবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ ডিসেম্বর, বুধবার পর্যন্ত।

আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে