নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু

জবি ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে পিঠা উৎসব উদযাপন


'নতুন ধানে, নতুন প্রাণে; চলো মাতি পিঠার ঘ্রাণে' প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে পিঠা উৎসব ১৪৩০। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের বারো তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। 

উৎসবে ঢাকা বিভাগ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ তিন ভাগে ভাগ হয়ে এ পিঠা উৎসব আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নিজস্ব অঞ্চলের নিজের হাতে বানানো পিঠা ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের আয়োজন করেন।


এসময় সারাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ রকমের পিঠা ও মিষ্টান্নের আয়োজন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আতক্বা পিঠা, খেজুর পিঠা, দুধকদু, দুধপুলি, রসের পিঠা, পেড়া সন্দেশ, ছানামুখী ইত্যাদি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে এসব পিঠা পরিবেশন করা হয়।

উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক রাফিয়া খাতুন বলেন, পিঠা বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পিঠা ছাড়া  শীতকাল যেন কল্পনা করা যায় না। আমাদের শিক্ষার্থীরা যেন বাঙালি সংস্কৃতিকে না ভুলে যায় সেজন্য এমন আয়োজন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুস্থ আনন্দের ব্যবস্থা থাকাটাও জরুরি

আরও খবর