অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাপাহার জবাই বিলে মৎস্য আহরণের শুভ উদ্ভাবন

মৎস্য


নুরনবি হাসান  (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মাওলা। 

এসময় জবই বিলের বাগডাঙ্গা ঘাটে বিল প্রাঙ্গনে অনুষ্ঠিত মৎস্য আহরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন জানান যে, এবছর প্রচন্ড খরায় কষ্ট করে বিলের অভায়াশ্রমে মা’মাছ গুলিকে রক্ষা করায় বিলে প্রচুর পরিমান মাছের জম্ম হয়েছে, যার ফলে এবছর এই বিলে ৫৫৫মে:টন মাছ উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে যার মূল্য প্রায় ২৫কোটি টাকার মত। গত বছর এই বিল হতে মাৎস্য আহরণের পরিমান ছিল ৫২৭মে:টন। তিনি আরোও জানান যে, সাপাহার উপজেলার জবই বিল মৎস্য প্রকল্পের ৭৯৯জন মৎস্যজীবী এই মৎস্য সম্পদ আহরণের কাজে নিয়োজিত থাকবে। গত বছর পকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রতি দিন ৪হাজার ৩শ ৮৪টাকা করে রাজস্ব কোষাগারে জমা দিয়ে বিলটি জেলা প্রসাশসক এর দপ্তর হতে লিজ গ্রহণ করে মৎস্যজীবীগন মাছ চাষ করে আসছে। গত মার্চ মাসে বিলে মাছ ধরা বন্ধ ঘোষনা করে দীর্ঘ ৬মাস পরে বৃহস্পতিবারে মৎস্য আহরণের উদ্বোধন করা হয়। জবই বিল প্রকল্পের মৎস্যজীবী দল নেতা মোন্তাজ আলী, ও বকুল হোসেন এর সাথে কথা হলে তারা জনান যে, অন্যান্য বছরের তুলনায় এবছর বিলে প্রচুর পরিমান মাছ রয়েছে, সকল মৎস্যজীবীগন এবারে অনেক লাভের মুখ দেখবেন। তাদের প্রকল্পে বর্তমান মৎস্য আহরণের ৫% হিসেবে সঞ্চিত টাকার পরিমান ৩১লক্ষ ৩৮হাজার। যা হতে প্রতিবছর মৎস্যজীবীগন ঈদ পরবে ও বিভিন্ন উৎসবে অর্থ খরচ করে থাকেন। বর্তমান সরকারের শাসনামলে ঐতিহ্যবাহী জবই বিলটি মৎস্যজীবীদের মাঝে প্রকল্প তৈরী করে দেয়ায় সাপাহারে মৎস্যজীবীগন বেশ সুখেই রয়েছেন। ভবিষ্যতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করলে এলকার মৎস্যজীবীগন অতীতের তুলনায় সুখে জীবন যাপন করবে তাই তারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৪৯ মিনিট আগে