জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে ভৈরবে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন


আশন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট নিয়ে শঙ্কা ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভৈরবে জাতীয় পার্টির প্রার্থী এন কে সোহেল সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভৈরবে  রোজ গার্ডেন চায়নিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন।  


এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে না গেলে কিংবা নৌকা প্রার্থীকে ভোট না দিলে ইউনিয়ন পরিষদ থেকে সেবা প্রদান করা হবেনা। তারা কোন সেবা পাবেনা। সেবা পেতে হলে ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারন সম্পাদক বা নেতারা সার্টিফাইড করে দিলে সেবা প্রদান করা হবে। গত ১৪ ডিসেম্বর  কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এসএম আজিজুল্লাহ ওরফে আরজু, আনন্দ বাজারে আওয়ামী লীগের  কর্মী সম্মেলনে এমন বক্তব্য দিয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ও এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর ১০ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটাররা ও লাঙল প্রতীক প্রার্থী নুরুল কাদের সোহেল শঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই নয় আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা ও কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থী নুরুল  কাদের সোহেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভৈরব  উপজেলা জাতীয় পর্টির  সাধারন সম্পাদক রিয়াজুল হক। পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি  শামিম আহমেদ ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমূখ।

আরও খবর