শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

তানোরে ব্র্যাকের নিম্নমানের বীজ কিনে প্রতারিত কৃষক,গজায়নি ৩০বিঘা জমির আলু


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ব্র্যাকের আলু বীজ কিনে প্রতারিত কৃষক। ৩০ বিঘা জমিতে গজায়নি আলুর গাছ। ফলে নিঃস্ব হয়ে হতাশ হয়ে পড়েছেন প্রতারণার শিকার কৃষক মিজানুর রহমান ও রবিউল ইসলাম। জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামের আলু চাষী কৃষক মিজানুর রহমান ও রবিউল ইসলাম তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারের কর্মকার হার্ডওয়ারের মালিক আলু ব্যবসায়ী সুভাষের কাছে থেকে ব্র্যাকের সার্টিফাই (ডায়মন) আলুর বীজ কিনে ৩২ বিঘা জমিতে রোপণ করেন। কিন্তু আলু রোপণের প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও জমিতে আলুর গাছ বের হয়নি। আর দুইএকটা গাছ বের হলেও গোড়ার আলু পঁচে যাওয়ায় গাছ দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে। এতে করে কৃষকের মাঝে অভিযোগ উঠেছে, আলু ব্যবসায়ী সুভাষ কর্মকার ব্র্যাকের বীজ আলু বলে খাওয়ার আলু বিক্রি করেছে। যার জন্য এসব আলুর গাছ বের হয়নি। মিজানুর রহমান ও রবিউল ইসলামের সাথে প্রতারণা করে তাদের ব্র্যাকের বীজ বলে খাওয়ার ভাউতি আলু দেয়া হয়েছে।

শুধু মিজানুর রহমান ও রবিউল ইসলাম না তাদের মতো অনেক কৃষককের ব্র্যাকের আলু বীজ বলে খাওয়ার ভাউতি আলু বিক্রি করেছে আলু ব্যবসায়ীরা।


শনিবার বিকেলে সরেজমিনে মিজানুর রহমান ও রবিউল ইসলামের আলুর জমিতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। তাদের জমির মাঝে মাঝে কিছু কিছু করে আলুর গাছ উঠেছে। তবে যে গাছ গুলো উঠেছে তার গোড়াতে আলুর বীজ পঁচে ও গাছ (কুকড়ি ) হয়ে গেছে। যার জন্য  সেই জমিতে পূর্ণরায় নতুন ভাবে আলু রোপন করছেন মিজানুর রহমান ও রবিউল ইসলাম। 


ব্র্যাকের বীজ আলু কিনে প্রতারণার শিকার প্রসিদ্ধ আলু চাষী মিজানুর রহমান ও রবিউল ইসলাম জানান,আমরা বর্তমানে চরম হতাশ হয়ে পড়েছি,প্রতিটি মুহূর্ত কাটছে ব্যাপক দু'শ্চিন্তার মধ্যে।

  লাখ লাখ টাকা লোন করে আমরা আলু চাষ করেছি, আমাদের এই আলুর প্রজেক্টে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমরা ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি। 


এ বিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিজানুর রহমান ও রবিউল ইসলাম প্রতারিত হয়েছেন বলে আলুর বীজ ব্যবসায়ী সুবাষের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শেষ বিকালের দিকে অফিসে এসে অভিযোগ করে গেছে। অফিস খুললে রবিবার সরেজমিনে গিয়ে আলুর জমি দেখা হবে।

আরও খবর