ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় নয়া দিগন্ত হেলথ কেয়ারের আহবায়ক কমিটি গঠন

মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতর খ্যাত সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গঠিত নয়া দিগন্ত হেলথ কেয়ারের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে লন্ডন প্রবাসী মিছবাহ আহমদ কয়েছকে প্রধান আহবায়ক করা হয়েছে।

এ উপলক্ষে লন্ডন প্রবাসী মিছবাহ আহমদের সভাপতিত্বে সম্প্রতি এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সৌদি প্রবাসী আব্দুস শাকুরকে আহবায়ক ও কাতার প্রবাসী শামসুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন আহবায়ক, দুই জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও সাত জন সদস্য রয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন দুই জন তারা হলেন কাতার প্রবাসী মো. রমুজ আলী ও লন্ডন প্রবাসী হাফিজ লিয়াকত। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কানাডা প্রবাসী মুজাহিদুল ইসলাম ফাহিম, কাতার প্রবাসী হাফিজ সুহেল আহমদ, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী, আমেরিকা প্রবাসী অলিদ আহমদ, দুবাই প্রবাসী আব্দুল ওয়াহিদ রায়হান, কুয়েত প্রবাসী ইব্রাহিম খলিল লায়েছ, কাতার প্রবাসী আব্দুল মুমিন ও স্থানীয় প্রতিনিধি মো. হেলাল উদ্দীন। 

নয়া দিগন্ত হেলথ কেয়ারের প্রধান আহবায়ক মিছবাহ আহমদ কয়েছ জানান, সুজানগর ইউনিয়নে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ও হেলথ কেয়ারের সংশ্লিষ্টদের গতিশীল করার লক্ষ্যে আমরা এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছি। তাছাড়া মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।

আরও খবর