নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

বগুড়ায় র‍্যাবের অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ৪ সদস্য আটক

বগুড়ায় চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সক্রিয় ০৪ সদস্যকে  আটক করেছে র‍্যাব।
২৫ ডিসেম্বর (সোমবার) দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে একই উপজেলার বানিয়াদিঘী এলাকার নবাব আলীর ছেলে সোহেল প্রাং (২৪) ও তার ভাই রবিউল প্রাং(২৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী (২৩) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুরের মৃত আব্দুর ফকিরের ছেলে মনোয়ার হোসেন ওরফে বাদল (২৩) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বৈদ্যুতিক মিটার ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় দুপচাঁচিয়ার বানিয়াদিঘী এলাকার রফিকুল ইসলামের কাছে ফোন দিয়ে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে পুকুরের মাছ মেরে ফেলা ও বৈদ্যুতিক মিটার চুরির হুমকী দেওয়ার পর ভুক্তভোগী রফিকুল ইসলাম দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পাওয়ার পর এই চক্রকে ধরতে র‍্যাবের একটি চৌকশ টিম অভিযানে নামে এবং সোমবার দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে ওই চারজনকে আটক করে র‍্যাব। আটককালে তাদের কাছ থেকে ১ টি বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক মিটার চুরির কাজে ব্যবহৃত ব্লেড, ব্লেড মেশিন, লোহার রড, স্ক্রু ড্রাইভার, স্লাইরেঞ্জ, প্লাস, পুকুরের মাছ মেরে ফেলার নিমিত্তে কীটনাশকের বোতল এবং ০৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার ওই চারজন দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। দুপচাঁচিয়া, সোনাতলা ও আদমদীঘি উপজেলায় তারা এ ধরনের চুরি করতো এবং কোনো প্রমাণ রাখতো না। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার ওই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‍্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর