ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জনগণের রায়কে ক্ষমতা নয় দায়িত্ব হিসেবে পালন করতে চাই: জব্বার

সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নে গণসংযোগ করছেন আবদুল জব্বার চৌধুরী

জনগণ আমাদের শক্তি, এবারের ভোট জণগণের হাতে। তাই জণগণ তাদের পছন্দের ট্রাক প্রতীকের প্রার্থীকে জিতিয়ে তাদের উন্নয়নের সুযোগ করে দিবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের কেঁওচিয়া ইউনিয়নের নোয়াপাড়া, ফুলতলা বাজার, ছিদ্দিক মাষ্টারের বাড়ি, বাড়ি ঘাটা বান্দরবান সদর, মাইজপাড়া, বড় মিয়াপাড়া, খন্দকার পাড়া, দস্তিরহাট এলাকায় গণসংযোগের সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এইসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী চায় অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। অথচ এই চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী চায় অতিথের ন্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালি মাঠে গোল দিতে। তবে সে সুযোগ এবার আর হবে না। কারন জনগণ চাই তাদের যে ভোটের অধিকার সেটা তারা ভোট কেন্দ্রে গিয়ে আদায় করবে। সেই ধারাবাহিকতায় সাতকানিয়া আংশিক এলাকার এই কেঁওচিয়া ইউনিয়নের সাধারণ জনগন চায় তারা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে।
তিনি আরো বলেন, আপনারা যারা শুরু থেকে আমার সাথে ছিলেন তারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি যেহেতু চন্দনাইশ উপজেলা পরিষদের তিন তিন বারের চেয়ারম্যান ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে এই অবহেলিত কেঁওচিয়া জনপদে কি কি উন্নয়ন দরকার সবকিছু আমার জানা আছে। আমার এক যুগের অধিক অভিজ্ঞতার আলোকে এই চট্টগ্রাম-১৪ আসনের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে যত ধরনের জনগণের সেবা নিশ্চিত করতে অভিজ্ঞতা দরকার তা আমি অর্জন করেছি।
অপর এক পথসভায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী আরো বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছোট থেকে ছাত্র রাজনীতি করতে করতে এই পর্যায়ে এসেছি। তাই আমি মনে করি এই অবহেলিত জনপদের পরিবর্তন দরকার। এই পরিবর্তন পাঁচ বছর পরপর একবার আসে। এই সুযোগ একবার হারিয়ে গেলে আমাদের আগামী পাঁচ বছর আবার কষ্ট পেতে হবে। তাই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতীর জন্য এবং এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিগত দশ বছর ধরে যিনি এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন তাকে এই কেঁওচিয়া ইউনিয়নবাসী কয়বার পেয়েছেন, সে প্রশ্নটি আমি আপনাদের মাঝে দিলাম। সেজন্য এই সুযোগ কাজে লাগিয়ে এবং এই কেঁওচিয়া ইউনিয়ন আর যাতে কোন ধরনের অবহেলিত না থাকে সে বিষয়টি মাথায় রেখে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবক হিসেবে কাজ করবো। আমি আশ্বাস দিচ্ছি বিগত পনের বছরের অভিজ্ঞতার আলোকে এই কেঁওচিয়া ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাচ্চাদের পড়ালেখা থেকে শুরু করে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, বয়স্ক ভাতাসহ সব ক্ষেত্রে অতিথের চেয়ে অনেক বেশী অগ্রণী ভূমিকা পালন করবো।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আমানুর রশিদ হিরু, চন্দনাইশ  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, উত্তর সাতকানিয়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু সালেহ সান, সাতকানিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  জসিম উদ্দিন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জেলা যুবলীগ নেতা হোছাইন মোহাম্মদ এহেসান, গফুর সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক সোহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মাসুম, মোজাম্মেল হক তালুকদার, আয়ুব মেম্বার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল আলম সোহেল খানসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর